এনআইডি ছাড়াই কেনা যাবে ট্রেনের টিকিট!

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ০৩:১৪

ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করে ট্রেনের টিকিট কাটা বাধ্যতামূলক করার পর কমে গেছে রেলওয়ের আয়। তাই ট্রেনের আয় ঠিক রাখার জন্য চালু করা হয়েছে আরেক নতুন নিয়ম। এনআইডি বা জন্ম নিবন্ধন ছাড়াই ট্রেনের স্ট্যান্ডিং টিকিট (আসনবিহীন) কেনার সুযোগ দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার গণমাধ্যমকে জানান, স্ট্যান্ডিং টিকিট কিনতে এনআইডি বা জন্ম নিবন্ধন লাগবে না। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনলাইন ও অফলাইনে স্ট্যান্ডিং টিকিট ক্রয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে থেকে তাদের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রেলের এ কর্মকর্তা।

রেলের এ কর্মকর্তা আরও জানান, প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে আড়াই হাজার থেকে তিন হাজার যাত্রী যাতায়াত করেন। এ স্টেশন থেকে সরকার প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করে। অথচ নিবন্ধন করে টিকিট ক্রয়ে বাধ্যবাধকতা করায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এতে করে যাত্রী কমে যাওয়ায় গত দুই দিনে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চার লাখ টাকা রাজস্ব হারিয়েছে।

প্রসঙ্গত, টিকিট কালোবাজারি বন্ধে ১ মার্চ ট্রেনে নতুন পদ্ধতির টিকিটিং ব্যবস্থার উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। নতুন পদ্ধতিতে নিবন্ধিত যাত্রী কাউন্টার বা অনলাইন থেকে একসঙ্গে চারটি টিকিট কিনতে পারবেন। তবে যার নামে টিকিট কেনা হবে, তাকে অবশ্যই ট্রেনে থাকতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা