টিকিট কালোবাজারি করার আর সুযোগ থাকবে না: রেলমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক | ২ মার্চ ২০২৩, ০০:৫৭

কমলাপুর রেলস্টেশনে পিওসি মেশিন হস্তান্তরের সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

যাত্রীরা আগাম রেজিস্ট্রেশন ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে পারবেন না। প্রথমত আন্তঃনগর ট্রেনে এই কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে লোকাল ট্রেনেও একই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পিওসি (পয়েন্ট অব সেলস) মেশিন হস্তান্তরের সময় এসব কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ঈদ, পূজাসহ বিভিন্ন সময়ে অনেকে টিকিট কিনে বেশি দামে বিক্রি করতো। এখন যেহেতু যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে, সেহেতু কালোবাজারি করার আর সুযোগ থাকবে না। আগে যে কারো কাছে নির্ধারিত ট্রেনের টিকিট থাকলেই ভ্রমণ করতে পারতেন। কিন্তু এখন নতুন নিয়মে টিকিট থাকলেই ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। যার টিকিট কেবল তিনিই ভ্রমণ করতে পারবেন। একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করতে পারবেন না।

তিনি বলেন, যদি কেউ অন্যের টিকিটে ভ্রমণ করেন, তবে সেটি বিনা টিকিটে ভ্রমণ করা বলে গণ্য হবে। শুধু তাই নয়, অন্যের টিকিট সঙ্গে থাকলেও বিনা টিকিটে ভ্রমণের দায়ে সেই যাত্রীকে জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, আগে টিকিট কাটার পর যাত্রা বাতিল বা টিকিটের টাকা ফেরত পেতে রেলওয়ে স্টেশনে যাওয়া লাগতো। কিন্তু নতুন নিয়মে যাত্রীরা ঘরে বসেই তাদের টাকা ফেরত পাবেন।

রেলমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের সার্ভারের সঙ্গে রেলওয়ের সার্ভারের যোগসূত্র করা হয়েছে। সুতরাং সব যাত্রীর নাগরিক তথ্য সুরক্ষা থাকবে। একটি নতুন প্রযুক্তি বাস্তবায়ন করতে প্রথম দিকে হয়তো নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা হতে পারে, তাই বলে চেষ্টা থামানো যাবে না। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা