আমাদের শিক্ষাব্যবস্থা এখন অনেক আধুনিক: খাদ্যমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৪৮

নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গণে একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী

উন্নত দেশ গড়তে শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় স্মার্ট হতে হবে। স্মার্ট দেশের সব কিছু হবে স্মার্ট। শিক্ষা ব্যবস্থা হবে স্মার্ট, প্রশাসন হবে স্মার্ট ও কৃষক হবে স্মার্ট। সেই সঙ্গে নাগরিকদেরও স্মার্ট হতে হবে। শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতে বিনা পয়সায় নতুন বই তুলে দেওয়া হয়েছে। অভিভাবকের কাছে মোবাইলে উপবৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছে সরকার। আমাদের শিক্ষাব্যবস্থা এখন অনেক আধুনিক।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গণে একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আরও বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। ভালো দিক গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মমতাজ হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন মিলন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বক্তব্য দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব