টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলি

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০০:০৫

ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গীতে আন্দোলনরত হা-মীম গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে পুলিশ-ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গীতে আন্দোলনরত হা-মীম গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন অনেকে। এর মধ্যে ১০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক)

সোমবার (১০ মে) বেলা ১১টার দিকে টঙ্গীর নিশাতনগর এলাকায় হা-মীম গ্রুপের সিসিএল নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। 

ছররা গুলিতে আহতরা হলেন- মিজানুর রহমন (২২), মামুন মিয়া (২৫), রনি ইসলাম (২৪), জাহিদ হোসেন (২৬), সোহেল রানা (২২), রুবেল মিয়া (২২), রুবেল হোসেন (২৪), হাসান (২৬), ইমরান হোসেন (১৯) ও কাঞ্চন (৫০)।

আহতরা জানান, সাধারণত ঈদের ছুটির দু’তিনদিন আগেই ছুটির নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে এবার তাদের কারখানায় কবে থেকে কতদিন ছুটি দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো নোটিশ টাঙানো হয়নি। এজন্য শ্রমিকরা সকালে কারখানায় গেলেও সাড়ে ১০টার দিকে কাজ বন্ধ করে কারখানার নিচেই অবস্থান নেন। এসময় মালিকপক্ষ ৭ দিনের ছুটির ঘোষণা করলেও শ্রমিকরা ১০ দিনের ছুটির দাবি জানান। দাবি না মানায় কারখানার নিচেই অবস্থান করে আন্দোলন করছিলেন তারা। এরমধ্যে তাদের একজন শ্রমিক কারখানা থেকে বের হয়ে রাস্তায় গেলে সেখানে পুলিশ তাকে মারধর করে। পরে খবর শুনে মাথায় আঘাত পাওয়া ওই শ্রমিককে নিয়ে পুলিশের কাছে গিয়ে এর জবাব চাইলে পুলিশ তাদের ওপর চড়াও হয়।

পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গেটের সামনে শটগানের গুলি চালায়। এতে অর্ধশত শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনরতরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা