রূপনা চাকমাকে বাড়ি করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪

সংগৃহীত

সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার নিজ শহর রাঙ্গামাটিতে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ফাইনালে নেপাল ব্যবধান কমানো যে গোলটি করেছে, সেটাই বাংলাদেশের জালে এই আসরে প্রথম গোল। রূপনার কল্যাণে ৫ ম্যাচে বাংলাদেশ একটিমাত্র গোলই হজম করেছে।

তবে এই রুপনা চাকমার থাকার বাড়িতে বেহাল দশা। সামান্য বৃষ্টি থেকেও রক্ষা পান না তারা। বিভিন্ন সংবাদ মাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করে।

এর আগে রূপনার বাড়ির ছবি দেখে মর্মাহত হয়ে তার বাড়ি করে দেয়ার ঘোষণা দেন ব্যারিস্টার সুমন।

এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি রূপনার মার একটি ছবি দেখেছি। তিনি একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। সেই ঘরটি মানুষ থাকার জন্য একেবারেই অনুপযোগী। রূপনা আমাদের বোন। আমি আমার একাডেমির সকল খেলোয়াড়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহেই তাকে একটি ঘর বানিয়ে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই সফল হওয়ার পরে পাশে এসে দাঁড়ায়। আমি নিজেও এক্ষেত্রে সেটি করছি। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা