পটুয়াখালীতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মান কারখানা: শিল্প সচিব

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী | ৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৯

সংগৃহীত

পটুয়াখালীর পায়রা বন্দরের সন্নিকটে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা। বৃহস্পতিবার দুপুরে মধুপুর ও নিশান মৌজায় প্রকল্প স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি জানান, মধুপুর ও নিশানবাড়িয়া মৌজায় ১০৫ একর জমির উপর নির্মান হবে দেশের প্রথম টেকসই জাহাজ নির্মান ও মেরামত কারখানা। ইতিমধ্যে রাবনাবাদ চ্যানাল ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এসেছে। এটি নির্মান হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, সেইসাথে এ অঞ্চলের ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে । ২০২৩ থেকে ৩৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে। ভারতের কেরালা থেকে শুরু হয়ে কোথাও জাহাজ মেরামতের কারখানা নাই। এইখানে রিপিয়ারিং ইয়ার্ড নির্মান হলে শুধু বাংলাদেশ নয় ইউরোপ সহ বিভিন্ন দেশের জাহাজ এখানে মেররাত করা যাবে। জমি একোয়ারের পর এবছর থেকেই কার্যক্রম শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, বিএসিসি'র পরিচালক বেগম বদরুন নাহার, পায়রা বন্দর কতৃপক্ষের সদস্য কমোডোর এম মামুনুর রশীদ ও শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সলিম উল্লাহ।

এর আগে ২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।

এ সময় শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। পরে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস্ এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে বিএসইসি এর সঙ্গে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠান দুইটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব