জ্বালানি খাতে সহযোগিতা করতে কুয়েতকে অনুরোধ

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫

সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে জ্বালানি ও স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করার জন্য কুয়েতের নতুন রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানিকে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (৪ সেপ্টম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে আসেন কুয়েতের নতুন রাষ্ট্রদূত আদওয়ানি। এ সময় প্রতিমন্ত্রী এ অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় আদওয়ানিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্য ক্ষেত্রে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি নতুন দূতকে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল ও এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পসহ আর্থ-সামাজিক খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রতিক কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন।

শাহরিয়ার আলম বাংলাদেশে কুয়েতি বিনিয়োগ আনতে রাষ্ট্রদূতকে দেশের বিভিন্ন আইটি পার্ক, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি পরিদর্শন করার আহ্বান জানান। রোহিঙ্গা ইস্যুতে বর্তমান পরিস্থিতি তুলে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে এ সমস্যা সমাধানে কুয়েত সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা কামনা করেন।

রাষ্ট্রদূত অর্থনৈতিক উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর সক্ষম ও সাহসী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য কুয়েত সরকারের আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত দায়িত্ব পালনের সময় প্রতিমন্ত্রীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে, রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। তারা পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা