রাবির ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের হৃদযন্ত্রে অস্ত্রোপচার

আসিফ আজাদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় | ১১ আগষ্ট ২০২২, ০৩:৪৫

সংগৃহীত

দেশের একমাত্র পদার্থবিজ্ঞান ইমেরিটাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক অরুণ কুমার বসাকের বুকে পেসমেকার বসানো হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার বুকে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেন‌ পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি মো. খলিলুর রহমান খান। তিনি বলেন, স্যারের (অধ্যাপক অরুণ কুমার বসাক) অপারেশন সুস্থভাবে সমপন্ন হয়েছে। খুব দ্রুত‌ই তিনি সুস্থ হয়ে উঠবেন। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

অস্ত্রোপচারের বিষয়ে চিকিৎসকের বরাত দিয়ে অধ্যাপক অরুণ কুমার বসাকের ভাই প্রদীপ বসাক বলেন, হৃদরোগ বিশেষজ্ঞ মাহবুব মনসুরের নেতৃত্বে তার অস্ত্রোপচার করা হয়েছে। পেসমেকার বসানোর আগে এনজিওগ্ৰাম করা হয়। এতে তার হার্টে কোনো ব্লক পাওয়া যায়নি। ফলে খুব তাড়াতাড়ি তার অস্ত্রোপচার সমপন্ন করা হয়েছে। ডাক্তাররা যখন ভালো মনে করবেন তখন তাকে কেবিনে শিফট (স্থানান্তর) করবেন।

অরুণ কুমার বসাক ১৯৪১ সালের ১৭ অক্টোবর পাবনার শহরের রাধানগর মহল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান প্রভাষক বিভাগে যোগদান করেন। শিক্ষক ও গবেষক হিসাবে তার অসামান্য অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশের পদার্থ বিজ্ঞানে এক মাত্র ইমেরিটাস অধ্যাপক (আজীবন) হিসেবে স্বীকৃতি অর্জন করেন।

এ পর্যন্ত অরুণ কুমার বসাক ৫৫ টি এম. এস. সি, ২ টি এম.ফিল এবং ৬ জন পিএইচডি গবেষণাপত্রের তত্ত্বাবধান করেছেন। দেশে বিদেশে বিভিন্ন জার্নালে তার ১৩৯ টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ পেয়েছে তার। এর মধ্যে ৮৬ স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে ২৫ টি দেশীয় জার্নালে এবং বাকিগুলো বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কনফারেন্সে প্রকাশিত হয়েছে। তার লেখা স্নাতক কোর্সের জন্য 'ব্যবহারিক পদার্থবিজ্ঞান' বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।

ফিজিকাল সায়েন্সে অবদান রাখার জন্য তিনি ২০০৬ সালে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স গোল্ড মেডেল লাভ করেন অধ্যাপক অরুণ কুমার বসাক। এছাড়াও কমনওয়েলথ পোষ্ট গ্রাজুয়েট স্কলারশীপ, রাজশাহী বিশ্ববিদ্যালয় গোল্ড মেডেল, মেরিট স্কলারশিপ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং SEATO স্কলারশীপ, লন্ডনের ইম্পেরিয়াল কলেজে উচ্চতর শিক্ষার জন্য স্কলারশীপ পান রাবির এই অধ্যাপক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা