সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আড়াই বছর ধরে যাত্রী নিচ্ছেনা ভারত

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি | ২৯ জুলাই ২০২২, ০৩:০৪

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় আড়াইবছর ধরে ভারত যেতে পারছেন না পাসপোর্টধারী যাত্রীরা। করোনায় বন্ধ থাকার পর সড়ক পথে ট্যুরিস্ট ভিসা চালু হলেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে যেতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন অনেকে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে এ তথ্য জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ জাফর ইকবাল। তিনি জানান, সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাত্রী যেতে কোনো বাধা না দিলেও ভারতীয় ইমিগ্রেশন নিতে চায় না।

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনাভাইরাস বেড়ে যাওয়ার পর সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করা হয়। এখনো বন্ধ রয়েছে। তবে বিশেষ সুপারিশ নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন যাত্রীরা। কিন্তু ভারতের অভ্যন্তরে সমস্যার কারণে এ রুট ব্যবহার করে ভারতে যেতে পারছেন না কেউ। এতে ভোগান্তিতে পড়ছে অনেকে।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, করোনার সময় থেকেই সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে মাঝে মধ্যে ভারত থেকে বাংলাদেশে কিছু যাত্রী আসতে দেখা যায়। আমার জানামতে কিছুদিনের মধ্যেই এ ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হবে। তখন সব পাসপোর্টধারী যাতায়াত করতে পারবে।’

২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করা হয়। সে হিসেবে প্রায় দুইবছর ৪ মাস ১৩ দিন থেকে বন্ধ রয়েছে এ ইমিগ্রেশন চেকপোস্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২