রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফল ভোগ করছে সবাই: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২২, ০০:২৫

সংগৃহীত

‘একজনকে শিক্ষা দিতে দেয়া নিষেধাজ্ঞায় সবাই এখন সে শিক্ষা ভোগ করছে। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশেই শুধু মূল্যস্ফীতি নয়, সব উন্নত দেশগুলোতেই বেড়েছে। বিদ্যুৎ সাশ্রয় শুধু আমরা করছি না, উন্নত দেশগুলোও করছে।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর দেয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার ফল সারা বিশ্ব ভোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে শনিবার তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার পর আরেকটা আঘাত ইউক্রেন যুদ্ধ। এরপর আসে আমেরিকার নিষেধাজ্ঞা। সুইফট বন্ধ করে দেয়া। ফলে শুধু আমরাই না, অনেক উন্নত দেশ ভুক্তভোগী। আমাদের খাদ্য-জ্বালানি কেনা বাধাগ্রস্ত হচ্ছে। শুধু আমরা না, সবাই দুর্বিষহ অবস্থায় পড়েছে।

‘একজনকে শিক্ষা দিতে দেয়া নিষেধাজ্ঞায় সবাই এখন সে শিক্ষা ভোগ করছে। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশেই শুধু মূল্যস্ফীতি নয়, সব উন্নত দেশেই বেড়েছে। বিদ্যুৎ সাশ্রয় শুধু আমরা করছি না, উন্নত দেশগুলোও করছে।

কঠিন এই পরিস্থিতিতে হতাশ না হতে সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘আমাদের সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে। যার যা বলার বলে যাক। আত্মবিশ্বাস থাকতে হবে আমরা সঠিক পথে আছি কি না। কে কী বলল, বেশি নজর দিতে হবে না।

‘কেউ বিভ্রান্ত বা হতাশ যেন না হন সে বিষয়ে সচেতন থাকবেন। যখন যে অবস্থা তার সঙ্গে মানিয়ে নিয়েই চলতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর