কেরানীগঞ্জে পানিতে ডোবানো অবস্থায় কয়েক ড্রাম চোলাই মদ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৫ মে ২০২১, ০০:১২

ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ থেকে চোলাই মদ বানানোর উপকরণ ও বিপুল পরিমাণ চোলাই মদসহ একটি কারখানা আবিস্কার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলার রোহিতপুর ইউনিয়নের চর সোনাকান্দা গ্রামের নির্জন ধলেশ্বরী নদীর পাড়ে কারখানাটি প্রথমে আবিস্কার করে স্থানীয় জনতা। পড়ে পুলিশকে খবর দিলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তবে পুলিশ আসার আগেই এলাকাবাসী প্রায় ২০ ড্রাম চুলাই মদ পানিতে ফেলে দেয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে ৪টি গ্যাস সিলিন্ডার, ৪টি বড় টিনের ড্রাম, ২২টি প্লাস্টিকের (ভাঙা) ড্রামসহ মদ বানানোর কাজে ব্যাবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। বিক্ষুব্ধ জনতা তাদের ডেরা বা আস্তানাটি আগুনে পুড়িয়ে দেয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিতপুর ইউনিয়নের চর সোনাকান্দা গ্রামের শনে ঘেরা ধলেশ্বরী নদীর পাড় থেকে পানিতে ডোবানো অবস্থায় কয়েক ড্রাম চোলাই মদ ও মদ বানানোর উপকরণ উদ্ধার করা হয়।

পুলিশি অভিযানের আগেই মদ তৈরির সাথে জড়িতরা পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা