পটুয়াখালীতে বৃষ্টি কামনায় নামাজ আদায়

পটুয়াখালী প্রতিনিধি | ৪ মে ২০২১, ২১:৪৮

পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীসহ দেশব্যাপী বৃষ্টির কামনায় ইস্তেখার নামাজ আদায় করেছেন এলাকার ধর্মপ্রান মুসুল্লিরা। আজ মঙ্গলবার (৪ মে) সকালে সদর উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে সকল পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন।

নামাজের ইমামতি করেন পটুয়াখালী হেতালিয়া বাধঁঘাট জামে মসজিদের খতিব মাওলানা মো. রেদায়ানুল হক।

এ সময় মোনাজাতে দেশের দক্ষিণ অঞ্চলের কৃষকের বোরো এবং রবি ফসলের পানির অভাব দূর করতে আল্লাহর নিকট বৃষ্টি কামনা করেন মুসুল্লিরা। এছাড়া করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়। মানুষ, জীব-জন্তু, পশু-পাখি অনাবৃষ্টি ও অতি খড়ায় পড়েছে। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য বৃষ্টির আশায় মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে এই বিশেষ নামাজের আয়োজন করা হয়।

এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। অতি খরা ও অতিরিক্ত তাপমাত্রায় খাল-বিল-পুকুর শুকিয়ে গেছে। মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। এর পরেও বৃষ্টি নেই। এই অবস্থায় একমাত্র আল্লাহ-ই ভরসা। তাই স্থানীয় জনগণ একত্র হয়ে নামাজ আদায় করেছেন। বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর