হরতালের দিনেও রাজধানীর চিত্র স্বাভাবিক

সময় ট্রিবিউন | ২৮ মার্চ ২০২১, ১৯:৩১

হরতালের দিনেও রাজধানীর বাস চলাচলের চিত্র স্বাভাবিক।

হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিনেও রাজধানী ঢাকার চিত্র অনেকটা স্বাভাবিক। সড়কে ব্যক্তিগত গাড়ি কিছুটা কম থাকলেও যান চলাচল স্বাভাবিক।  রোববার দুপুর পর্যন্ত হরতাল আহ্বানকারীদের দেখা যায়নি রাজপথে।  কোথাও কোনো সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীতে পুলিশ মোতায়েন রয়েছে।  তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সতর্ক অবস্থান নিয়ে আছেন।  সাধারণ মানুষ তেমন সাড়া দেন নি এই হরতাল। 
সিটি সার্ভিসের পাশাপাশি দুরপাল্লার বাসও সীমিত আকারে চলতে দেখা গেছে। 

আন্তজেলা বাসগুলো আজও ছেড়ে গেছে। তবে অন্যদিনের তুলনায় যাত্রীর উপস্থিতি কিছুটা কম ছিল।  অন্যান্য পরিবহনের বাসও গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে গেছে।

অফিসগামীরা গণপরিবহনে করেই অফিসে গেছেন। রাজধানীর উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, বাড্ডা, মহাখালী, আজিমপুর, শাহবাগ, মিরপুর, গুলিস্তানসহ গুরুত্বপূর্ণ সড়কে দুপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।  হরতালের প্রভাব চোখে পড়েনি। এসব এলাকায় দোকানপাট, অফিস-আদালত খোলা ছিল।  
২৬ মার্চ ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিকেল পর্যন্ত চলা এ সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হন।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত ও বহু আহতের দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি। এছাড়া শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে হেফাজত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা