নিহত-নিখোঁজদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের বুথে স্বজনদের ভিড়

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২২, ২১:৫৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের বুথে স্বজনদের ভিড়-ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণের ঘটনায় নিহত-নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ (৬ জুন) সকাল সাড়ে ৯টা থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।

জানা গেছে, প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নেওয়া হচ্ছে নমুনা। আর নমুনা হিসেবে অন্তত দুজন স্বজনের নেওয়া হচ্ছে রক্ত।

সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন বলেন, ‘নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ সময়সাপেক্ষ কাজ। এতে কিছুদিন সময় লাগবে।

আনোয়ার হোসেন আরও বলেন, নমুনা বিশ্লেষণের ফলাফল পাওয়া পর্যন্ত লাশ কী করা হবে, তা নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

ডিআইজি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জনের লাশ এসেছে। তার মধ্যে ২২ জনের লাশ শনাক্ত করা গেছে।

গত শনিবার রাত নয়টার দিকে ডিপোতে আগুন লাগে। পরে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের প্রায় আড়াই বর্গকিলোমিটার এলাকা। সোমবার সকাল নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস বলছে, তারা সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব