টিকা কার্যক্রমে বাংলাদেশ রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি | ৪ জুন ২০২২, ২৩:১৫

সংগৃহীত

টিকা কার্যক্রমে বাংলাদেশ রোল মডেল হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন । 

শনিবার (৪ জুন) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কোভিড -১৯ বুস্টার ডোজ ভ্যাক্সিনেশন সপ্তাহ উদযাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । 

তিনি বলেন,কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম স্থান ও সারা বিশ্বের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। 

আজ দেশে কোভিড নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক রয়েছে, অর্থনৈতিক স্বাভাবিক রয়েছে , চিকিৎসাব্যবস্থা স্বাভাবিক রয়েছে ,শিক্ষাব্যবস্থা স্বাভাবিক রয়েছে এছাড়াও দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে । আমরা বাংলাদেশের জনগণকে আরো ভালো রাখতে চাই । 

স্বাস্থ্য মন্ত্রী জানান, আমরা প্রথম ডোজ টিকা দিয়েছি১২ কোটি ৮৭ লক্ষ্য ,দ্বিতীয় ডোজ ১১ কোটি ৭৭ লক্ষ এবং বুস্টার ডোজ প্রায় দেড় কোটি মানুষ ইতিমধ্যে নিয়েছেন । 

এবার প্রায় ১ কোটি মানুষের মাঝে ১৬৯৫০ টি কেন্দ্রে এ বুস্টার টিকা কার্যক্রম সপ্তাহব্যাপী শুরু হয়েছে ।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ,মানিকগঞ্জ পৌরসভা মেয়র রমজান আলী , অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান , জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম , সভাপতি গোলাম মহিউদ্দিন সহ-স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর