মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সাথে তুলনা করায় এনায়েত উল্লা আব্বাসীর গ্রেফতার ও শাস্তির দাবি

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২২, ০৪:২৭

ছবিঃ সংগৃহীত

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সাথে তুলনা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এনায়েত উল্লা আব্বাসীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই দাবি জানানো হয়েছে।

লিখিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে, "সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইস দ্যা পিপল নামে একটি টকশোতে স্বাধীনতা বিরোধীদের দোসর ধর্ম ব্যবসায়ী এনায়েত উল্লা আব্বাসী কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সাথে তুলনা করা হয়েছে। এহেন ন্যাক্কারজনক রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রকাশ্য অবমাননা করার মাধ্যমে এনায়েত উল্লা আব্বাসী রাষ্ট্রদ্রোহ অপরাধ সংঘটিত করেছেন।

এবিষয়ে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নীরবতা আমাদেরকে ব্যথিত করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর ও ধর্ম ব্যবসায়ী এনায়েত উল্লা আব্বাসী প্রতিনিয়ত রাষ্ট্রের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যাচ্ছেন যা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং ওয়াজের নামে বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করাই এনায়েত উল্লা আব্বাসীর মূল উদ্দেশ্য যা জাতির সামনে ইতিমধ্যে পরিস্কার হয়ে গেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সাথে তুলনা করে এনায়েত উল্লা আব্বাসী মহান মুক্তিযুদ্ধের চেতনায় চরম আঘাত করেছেন যা ক্ষমার অযোগ্য।

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের প্রশ্নে সবসময় আপোষহীন থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সরকারের নিকট দাবি, অবিলম্বে স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর ও ধর্ম ব্যবসায়ী এনায়েত উল্লা আব্বাসীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর