বাংলা একাডেমির নতুন সভাপতি সেলিনা হোসেন

সময় ট্রিবিউন | ৪ ফেব্রুয়ারী ২০২২, ১০:১৪

নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন-ফাইল ছবি

বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আগামী তিন বছরের জন্য তাকে এই পদে পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাঁচ দশক আগে ১৯৭০ সালে বাংলা একাডেমিতেই গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন শুরু করেছিলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এই কথাসাহিত্যিক।

উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন ২০১৩-এর ধারা ৬(১) এবং ধারা ৬(৩) অনুযায়ী স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাংলা একাডেমির সভাপতি পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি এই পদে নিযুক্ত থাকবেন।

সত্তরের দশকে বাংলা একাডেমিতে কর্মজীবন শুরুর পর সেখানেই দীর্ঘ তিন দশকেরও বেশি নিয়োজিত ছিলেন সেলিনা হোসেন। ১৯৯৭ সালে বাংলা একাডেমির ইতিহাসে প্রথম নারী পরিচালক নিযুক্ত হন তিনি। আরও সাত বছর পর ২০০৪ সালের ১৪ জুন চাকরি থেকে অবসর নেন।

বাংলা একাডেমির ‘অভিধান প্রকল্প’, ‘বিজ্ঞান বিশ্বকোষ প্রকল্প’, ‘বিখ্যাত লেখকদের রচনাবলী প্রকাশ’, ‘লেখক অভিধান’, ‘চরিতাভিধান’ এবং ‘একশত এক সিরিজে’র গ্রন্থগুলো প্রকাশনার দায়িত্ব পালন করেন সেলিনা হোসেন। এছাড়াও ২০ বছরেরও বেশি সময় ধরে শিশু-কিশোরদের জনপ্রিয় পত্রিকা ‘ধান শালিকের দেশ’ সম্পাদনা করেন।

সেলিনা হোসেনের প্রথম গল্পগ্রন্থ ‘উৎস থেকে নিরন্তর’ প্রকাশিত হয় ১৯৬৯ সালে। তার মোট উপন্যাসের সংখ্যা ৩৫টি, গল্প গ্রন্থ ১৩টি, ২২টি শিশু-কিশোর গ্রন্থ এবং প্রবন্ধের গ্রন্থ ১০টি।এছাড়াও ১৩টি সম্পাদনা গ্রন্থ প্রকাশ করেছেন।

সেলিনা হোসেন এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ফিলিপস্ সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার, এক্সিম ব্যাংক-অন্যদিন হ‌ুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা