ঠোঁটের কোণে কালচে দাগ দূর করবেন যেভাবে

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০৫

ছবি : ইন্টারনেট

গোলাপি নরম ঠোঁট কার না পছন্দ?লিপস্টিক দিয়ে তেমন রং আনতে চান অনেকে। কিন্তু সকলের যে তেমন হয় না। অনেকেরই ঠোঁটের কোণে দেখা দেয় কালচে দাগ। কারও বা কালো ছোপ তৈরি হয় ঠোঁটের ঠিক নীচের অংশে। তখন হাল্কা রঙের লিপস্টিক লাগিয়েও লাভ হয় না। মেকআপের রং যেন ঠিক খোলেই না। চাইলে যে মেকআপ দিয়ে সব ঢাকা যাবে, তা তো নয়। তা হলে কী হবে? ঠোঁটের দাগ থেকে মুক্তি কি কখনও মিলবে না? তেমনও নয়। এমন উপায় আছে, যাতে আর মেকআপ দিয়ে লুকোতে না হয় ঠোঁটের দাগ। মেকআপ ছাড়াও দিব্যি বেরোনো যাবে।

কী করে এমন ঠোঁট পাবেন? রয়েছে কিছু ঘরোয়া টোটকা। তাতেই মুক্তি পাওয়া যাবে ঠোঁটের কালো দাগ থেকে। ঠোঁটের কোণের রং ফেরাবেন কী ভাবে?

১) বাড়িতে পাতিলেবু আছেই। দু’টি টুকরো নিজের জন্য আলাদা করে কেটে রেখে দিন। সকাল ও সন্ধ্যায় দু’বার সেই লেবু ভাল ভাবে ঠোঁটে ঘষুন।

২) লেবুর সঙ্গে মেশাতে পারেন মধুও। এক চা চামচ মধুতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন। তার পর ভাল ভাবে তা ঠোঁটে লাগান। এক ঘণ্টা রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।

৩) ত্বকের যত্নে হলুদের মতো কাজের জিনিস কমই হয়। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভাল ভাবে ঠোঁটে লাগান। কিছু ক্ষণ রেখে ধুয়ে নিন।

৪) রোজ রাতে ঘুমনোর আগে ঠোঁটে ভাল ভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নেওয়া যায়। সারা রাত তা সে ভাবেই রেখে দিতে হবে।

৫) ত্বকে যে কোনও রকম দাগ-ছোপ তুলতে পারে গোলাপ জল। একটি তুলোয় খানিকটা গোলাপ জল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে নিন। আধ ঘণ্টা রেখে তুলে ফেলুন।

৭) এমন ক্ষেত্রে নারকেল তেলেরও গুণ কিছু কম নয়। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে কালচে দাগ গায়েব হবে কিছু দিনেই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর