মশা বেশি কামড়ায় যেসব প্রকৃতির মানুষদের

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ১৬:৫৩

ছবি : ইন্টারনেট

আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন, যাদের রক্ত মশা অনেক বেশি পছন্দ করে। খুঁজে খুঁজে তাদেরই আক্রমণ করে মশারা। কিন্তু তারা কী এমন অপরাধ করেছেন যে বার বার তাদের দিকেই মশার চোখ! মশা কয়েক ধরনের মানুষকে বেশি কামড়ায়। কিছু বৈশি‌ষ্ট্যের কারণে ভিড়ের মধ্যেও তাদের খুঁজে পেতে মশাদের বেগ পেতে হয় না। কাদের এবং কোনো অবস্থায় বেশি মশা কামড়ায়, তা জেনে নেওয়া যাক-

> বেশি শারীরিক পরিশ্রম করলে মশার শিকারে পরিণত হতে পারেন আপনিও! খেয়াল করবেন, কিছুক্ষণ দৌড়ানোর পর মশারা ছেঁকে ধরছে। এর জন্য দায়ী আমাদের শরীরের ল্যাকটিক অ্যাসিড। শারীরিক পরিশ্রমের পর মাংসপেশী থেকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে ল্যাকটিক অ্যাসিড নির্গত হয়। এই ল্যাকটিক অ্যাসিডের গন্ধ মশাদের আকর্ষণ করে।

> মশাদের ঘ্রাণ শক্তিও প্রখর। যে ব্যক্তির শরীরে কায়রামোনস রাসায়নিক বেশি থাকে, তাদের রক্ত মশারা বেশি পছন্দ করে।

> গর্ভবতী নারীদের মশা বেশি কামড়ায়। কারণ অন্য নারীদের তুলনায় গর্ভবতীরা ২১ শতাংশ বেশি কার্বন-ডাই-অক্সাইড ছাড়েন। কার্বন-ডাই-অক্সাইডের দ্বারা মশারা সহজে আকৃষ্ট হয়।

> ‘ও’ গ্রুপের রক্তের স্বাদে মশগুল থাকে মশারা। গবেষণায় জানা গিয়েছে, অন্য গ্রুপের রক্তের তুলনায় ‘ও’ গ্রুপের রক্ত থাকলে সেই ব্যক্তি অন্যান্যদের তুলনায় ৮৩ শতাংশ বেশি মশার কামড় খায়। আসলে ‘ও’ পজিটিভ এবং ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তের একটি বিশেষ গন্ধ রয়েছে। সেই গন্ধ শুকেই ‘ও’ পজিটিভ গ্রুপের ব্যক্তিদের আক্রমণ করে মশারা।

> আবার পোশাকের রঙও মশাদের আকৃষ্ট করতে পারে। গাঢ় রঙের পোশাক, কালো, লাল, নীল রঙ মশাদের বিশেষ পছন্দের। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে হলে হালকা রঙের জামাকাপড় পড়া উচিত।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর