শীতে শিশুকে রোগমুক্ত রাখবে যে ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৩, ০৮:১৭

শীতে শিশুকে রোগমুক্ত রাখবে যে ৫ খাবার

শীতকালে শিশুদের অসুখ বেশি হয়। ঠাণ্ডার সময়ে সর্দি, জ্বর, কাশি ও গলাব্যথা খুব সাধারণ অসুখ। এ সময় শিশুদের চাই বাড়তি যত্ন।

শীতে শিশুদের এনার্জির দরকার হয় বেশি। এই এনার্জি শরীরকে ঠাণ্ডার সঙ্গে লড়ার শক্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ সময় শিশুর শরীরিক যত্নের পাশাপাশি খাবারের দিকেও নজর দিতে হবে।

আসুন জেনে নিই শিশুকে কী খাওয়াবেন-

১. শীতকালে শিশুর হাঁপানি, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়ে থাকে। তাই এ সময় ভিটামিন 'সি' জাতীয় খাবার খাওয়াতে হবে। কমলালেবু, পালংশাক, আলু, ব্রকোলি, কিউই, বেরি খাওয়াতে পারেন।

২. শিশুকে খাওয়াতে পারেন শীতকালীন সবজি। শীতের সবজি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এসব সবজিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা শিশুকে ঠাণ্ডা লাগা, ফ্লু থেকে বাঁচায় এবং শরীরকে গরম রাখবে।

৩. শিশুকে খাওয়াতে পারেন বিট, কড়াইশুঁটি, মুলা, গাজর, পালংশাক, বিনস, মসুর ডাল (সিদ্ধ) ইত্যাদি।

৪. যে কোনো ধরনের বাদাম খাওয়াতে পারেন। বাদামে ফেনোলিক যৌগ, হাইকোয়ালিটি প্রোটিন এবং ফাইবার রয়েছে যা প্রদাহ, উচ্চ কোলেস্টেরল, ক্যান্সার ও অন্যান্য অনেক রোগ বাঁচায়।

৫. আঁশজাতীয় খাবার খাওয়াতে পারেন, যা শিশুর শরীরে ক্যালোরির ভারসাম্য রক্ষা করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠাণ্ডা ও ফ্লু থেকে বাঁচায়। খাওয়াতে পারেন বেদানা, নাশপাতি, মিষ্টি আলু, পেঁয়াজ ও বাজরা ইত্যাদি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর