সুস্থ থাকতে ‘বাঁশ’ খান নিয়মিত

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ মার্চ ২০২৩, ১২:৫৯

সংগৃহীত ছবি

বাঁশ দেওয়া আর বাঁশ খাওয়া কথাটির গুরুত্ব না বুঝে আমরা মজার ছলে অথবা কারোর ক্ষতি করার ক্ষেত্রে এ শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি বাঁশ সত্যিই খাওয়ার জিনিস। শুধু তাই নয়, এতে রয়েছে পুষ্টিগুণও। এমনকি আমাদের দেশের পাহাড়ি অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশে বাঁশ খুবই সুস্বাদু ও প্রিয় খাবার।

বাঁশ শুধু খেতেই সুস্বাদু নয়, বিভিন্ন রোগবালাই থেকে বাঁচতে বাঁশের তুলনা হয় না। আর তাইতো চীনারা বাঁশের কোড়লকে বলেন ‘স্বাস্থ্যকর খাবারের রাজা’। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাঁশের পুষ্টিগুণ ও উপকারিতাগুলো-

তাজা বাঁশের কোঁড়লে ৮৮-৯৩ শতাংশ পানি, ১.৫-৪ শতাংশ প্রোটিন, ০.২৫-০.৯৫ শতাংশ চর্বি, ০.৭৮-৫.৮৬ শতাংশ চিনি, ০.৬০-১.৩৪ শতাংশ সেলুলোজ এবং ১.১ শতাংশ খনিজ পদার্থ আছে। একই সঙ্গে এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনও।

বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে, শরীরের নানা রোগ প্রতিরোধ করে বাঁশ। বাঁশের কোঁড়ল দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকিও কমাতেও দারুণ কার্যকরী এ বাঁশ। কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে বাঁশের জুড়ি নেই। তাছাড়া হাঁপানী, ডায়াবেটিস, তীব্র জ্বর, মৃগি রোগে মূর্ছা যাওয়া ইত্যাদি নিরাময়েও যথেষ্ট অবদান রাখে বাঁশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর