নারী না পুরুষ, কার চুলকানি বেশি?

সময় ট্রিবিউন | ৮ জুলাই ২০২২, ০৯:৫৭

সংগৃহীত

নারী-পুরুষের মধ্যে আসলে কার চুলকানি বেশি? এ নিয়ে নানা মতভেদ রয়েছে। তবে চিকিৎসা শাস্ত্র জানাচ্ছে এর নেপথ্যে থাকা অজানা এক সমস্যার কথা।

নারীদেহে হরমোনের প্রভাবের কারণেই চুলকানির মাত্রা কম। ‘এস্ট্রাডোল’ নামক এক হরমোনের কারণেই, ইচিং এর সমস্যা নারীদেহে অনেক কম।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের জার্নাল এ বিষয় নিয়ে নানা তথ্য প্রকাশ পেয়েছে। গবেষণা অনুযায়ী, শুধু অ্যালার্জি কিংবা সোরিয়াসিস নয় চুলকানি নানা কারণে হতে পারে।

শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও আণবিক নানা কারণে চুলকানি হতে পারে। তবে পুরুষদের মধ্যে ‘এস্ট্রাডোল’ হরমোনের প্রভাব একেবারেই না থাকায় তাদের মধ্যে চুলকানির মাত্রা অনেক বেশি।

তথ্য প্রমাণের ভিত্তিতে ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছিল। যাতে দেখা যায়, এস্ট্রাডোল প্রয়োগ করার পরে ইমিউন সেলসে সাইটোকাইন এর মাত্রা স্থিতিশীল থাকে।

এই একই পরিস্থিতি মানুষের শরীরেও। এই হরমোনের কারণেই শরীরের প্রদাহ অত্যধিক কমতে থাকে। প্রদাহ কম থাকলে চুলকানি অবশ্যই কম থাকবে।

এর সঙ্গেই সম্পর্কিত শরীরে পানির প্রভাব। এটি সঠিক মাত্রায় থাকলে শরীর শুকিয়ে যাওয়ার ঝুঁকিও কম, ফলে সেই থেকেও চুলকানির সমস্যা কমে।

যে কোনো হরমোনের কারণে, শরীরে নানা ধরনের বদল দেখা যাওয়া খুব স্বাভাবিক। এমনকি ভিন্ন ধরনের হরমোনের কারণে ভিন্ন প্রভাব আসতে পারে।

সেই প্রভাব অবশ্যই নারী পুরুষে আলাদা হয়। অনেকসময় মুড সুইং কিংবা নানা ধরনের শারীরিক পরিবর্তনও ঘটে হরমোনের মাত্রায় ভারসাম্যহীনতার কারণে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস/ প্লস ওয়ান



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর