আপনি জানেন কি পুরুষের কোন গুণে বেশি আকৃষ্ট হয় নারী?

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ২২:৩০

সংগৃহীত

প্রেমের রহস্য কোন ভাষায় লেখা তা নিয়ে মানুষের কৌতূহল আবহমান কালের। কেউ সে ভাষা বোঝে, কেউ বোঝে না। তাই মন লিপির পাঠোদ্ধার করতে নারী-পুরুষের রসায়ন সংক্রান্ত বেশ কিছু গবেষণাও শুরু হয়েছে।

তেমনই একটি গবেষণা বলছে, নারী ও পুরুষ প্রাথমিক ভাবে একেবারেই আলাদা আলাদা জিনিস চান একে অন্যের কাছে। পেনসিলভেনিয়ার বাকনেল বিশ্ববিদ্যালয় ও নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষক যৌথ ভাবে এই গবেষণা চালিয়েছেন।

আমেরিকা ও নরওয়ের ১ হাজার শিক্ষার্থীর উপর করা এই সমীক্ষা বলছে, নারীরা যদি ক্ষনিকের যৌনতা ও অস্থায়ী সম্পর্ক চান, তবে তাঁরা স্পষ্ট করে সে কথা প্রকাশ করেন। অন্য দিকে যে নারীরা দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে আগ্রহী, তাঁরা পুরুষের মধ্যে যে দুটি গুণ সবচেয়ে বেশি খোঁজেন, তা হল হাস্যরস ও উদারতা।

লিঙ্গ ভেদে বিষয়টি আবার অন্য রকম। গবেষকদের দাবি, যে নারীরা সহজে যৌন সম্পর্কে আগ্রহী, তাঁদের প্রতি বেশি আকৃষ্ট হন পুরুষরা। তবে এ ছাড়াও একটি উপায়ে নারীরা জিতে নিতে পারেন পুরুষদের মন। অদ্ভুত শোনালেও, যে নারীরা পুরুষদের করা মশকরায় হাসেন, তাঁদের প্রতিও নাকি আকৃষ্ট হন পুরুষদের এক বড় অংশ।

তবে মনে রাখতে হবে সম্পর্ক একেবারেই ব্যক্তি নির্দিষ্ট একটি বিষয়। কাজেই এক জনের কাছে যা আকর্ষণীয় মনে হবে, অন্যের কাছে তা আকর্ষণীয় না-ও মনে হতে পারে। ফলে এই ধরনের সমীক্ষাকে সবসময় সত্য বলে মেনে না নেওয়াই বিচক্ষণতার পরিচয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর