কাল আদালতে যাবেন পরীমনি

সময় ট্রিবিউন | ১০ অক্টোবর ২০২১, ০৫:৩৭

পরীমনি-ফাইল ছবি

জামিনের মেয়াদ বাড়াতে আগামীকাল রোববার আবার আদালতে যাওয়ার কথা রয়েছে চিত্রনায়িকা পরীমনির।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, ঢাকার বনানী থানায় দায়ের করা মাদক মামলায় অভিযোগপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত পরীমনি জামিন পেয়েছিলেন। গত ৪ অক্টোবর সিআইডি পুলিশ পরীমনিসহ তিন জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়ার পর রোববার মামলাটির তারিখ ধার্য রয়েছে।

তিনি বলেন, ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন অথবা মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে।

তিনি জানান, আগামীকাল (রোববার) ধার্য তারিখে সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা নাগাদ আদালতে এসে হাজির হবেন পরীমনি। তিনি এ মামলায় চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিন পান। সে হিসাবে জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল।

আইনজীবী বলেন, আশা করছি, তিনি আবারও জামিন পাবেন। কারণ তার শুটিং শুরু হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় নিয়ে জামিন বর্ধিত করে আদেশ দেবেন বলে প্রত্যাশা করছি। তাছাড়া তিনি জামিনে বেরিয়ে কোনো প্রকার জামিনের শর্ত ভঙ্গ করেননি। আগামীতেও করবেন না বলে আশা রাখছি।

গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এসময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকের মামলায় পরীমনিকে ৫ অগাস্ট চার দিন এবং ১০ অগাস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর আবারও ১৯ অগাস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ অগাস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন।

এদিকে গত ৪ অক্টোবর মাদক মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে নাম থাকা অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু মো.কবীর হাওলাদার ।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব