৮০ ভাগ বিবাহিত পুরুষ স্ত্রীর নির্যাতনের শিকার: নোবেল

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ২২:২১

সারেগামাপা’র মঞ্চের বিতর্কিত শিল্পী মাঈনুল আহসান নোবেল-ফাইল ছবি

বাংলাদেশে ৮০ ভাগ বিবাহিত পুরুষ স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার বলে মন্তব্য করে আবারও সমালোচনায় এলেন ভারতীয় চ্যানেল জি বাংলার সারেগামাপা’র মঞ্চের বিতর্কিত শিল্পী মাঈনুল আহসান নোবেল।

আলোচিত-সমালোচিত এই শিল্পী বিভিন্ন সময় নানা রকম মন্তব্য, সোশাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে বিতর্কও ছড়ানোর পর এবার স্বামী-স্ত্রীকে নিয়ে বিতর্কের জন্ম দিলেন নোবেল।  নারী-পুরুষের অধিকার নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই শিল্পী। সেখানে তিনি দাবি করেছেন, সমাজে স্ত্রী দ্বারা ৮০ শতাংশ স্বামী নির্যাতনের শিকার।

বুধবার (২১ এপ্রিল) ফেসবুকের ওই স্ট্যাটাসে নোবেল লিখেন, “ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আমরা ‘সমাধিকার’ শব্দটি ভুলে যাচ্ছি না তো? কিছু হইলেই আগে পুরুষরে ধইরা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার। বিষয়টা একবার ভেবে দেখবেন।”

নোবেলের এমন অভিমত প্রকাশে রীতিমতো দ্বিধাবিভক্ত নেটিজেনরা। কমেন্ট আর রিঅ্যাকশনের বন্যায় ভাসছে পোস্টটি। তার এই পোস্টের নিচে অনেকেই নোবেলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার স্ট্যাটাসটিকে ফান হিসেবে উপভোগ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা