সালমান খানের জীবনী নিয়ে নির্মিত হবে ওয়েব সিরিজ

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৮

ছবি : ইন্টারনেট

সালমান খানের জীবন কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজি। বলিউডে ৩৩ বছরের ক্যারিয়ার ভাইজান খ্যাত সালমানের। তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের উত্থান-পতন নিয়ে এবার তৈরি হতে যাচ্ছে ডকু-সিরিজ। খবর পিংক ভিলার।

একটি বড় ওটিটি প্ল্যাটফর্মের জন্য সালমানের জীবনী নিয়ে তথ্য চিত্রের আলোকে তৈরি হচ্ছে এ সিরিজ। এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক কাজ। তিনটি বড় প্রযোজনা সংস্থার সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে ডকু-সিরিজটি। এর মধ্যে আছে স্কাই ফিল্মস, উইজ ফিল্মস এবং আপলাস এন্টারটেইনমেন্ট।

তবে এই ডকু-ফিল্মের অভিনয়ে কে কে থাকছে তা এখনও জানা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, এটি মুক্তির জন্য একটি বড় ওটিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। সালমানে সাক্ষাৎকারও শেষ হবে আগামী কয়েক মাসের মধ্যে। সহঅভিনেতা, পরিবার ও পরিচালকসহ তার জীবনের সাথে জড়িত প্রত্যেকের চরিত্র উঠে আসবে এখানে। থাকবে সালমানের জীবনের অনেক অপ্রকাশিত কাহিনীও।

বর্তমানে টাইগার-৩ এর কাজে ক্যাটরিনা কাইফের সাথে অস্ট্রিয়ায় আছেন সালমান। তার ডকু-ফিল্মের প্রাথমিক কাজ শুরু হয়েছে এরই মধ্যে। তবে গোটা সিরিজটি দেখতে সালমান ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব