যশকেই সন্তানের বাবা হিসেবে স্বীকৃতি দিলেন নুসরাত !

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৩

ফাইল ছবি

গত ২৬ আগস্ট কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন অভিনেত্রী নুসরাত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান। আর নুসরাতের পুত্রকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই।

মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ছবি পোস্ট করলেও একটিবারের জন্য ছেলেকে সামনে আনেন নি নুসরাত। যদিও মা হওয়ার পর তার নতুন জীবন কেমন যাচ্ছে, তা নিয়ে নানারকম পোস্ট করে যাচ্ছেন নুসরাত ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন নুসরাত। তাতে দেখা যায়, চশমা পরে মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি। চোখে-মুখে ক্লান্তির ছাপ থাকলেও নুসরাতের মুখে কিন্তু মমতা জড়ানো হাসি। নুসরাত এই স্টোরি পোস্ট করে লিখেন, দিন রাতের ঘুম উড়েছে!

এদিকে নুসরাত জাহান ও যশ দাশ গুপ্তকে নিয়ে একটি ভিডিও বানিয়ে প্রকাশ করেছে তার ভক্তরা। সেখানে দেখা গেছে, এ জুটির বিভিন্ন সময়ের সাক্ষাৎকার ও শুটিং মুহূর্ত। তাতে জুড়ে দেওয়া হয়েছে গান। ভক্তরা ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ঈশানের জন্য যশরতকে অনেক শুভেচ্ছা।' ভাবখানা এমন যেন ভক্তরা নিশ্চিত, যশই ঈশানের বাবা।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে নুসরাতের ফ্যান পেজ ‘নুসরত জাহান ফ্যান ফরএভার’। ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে দিয়েছেন নুসরাতও। তাহলে ভিডিওর স্বীকৃতি থেকে কি ধরে নেওয়া যায় যে, নুসরাতের সন্তানের বাবা যশ?

অবশ্য নুসরাতের সাম্প্রতিক পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে। বৃহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করেন নুসরাত। ক্যাপশনে লিখেন, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের সমালোচনাও কানে তুলতে নেই।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘নতুন ভূমিকা’, ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’। তারই নিচে আলোকচিত্রী হিসেবে উল্লেখ করেছেন সন্তানের বাবার কথা। আরও লিখেছেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে ‘নতুন মা’ লেখার পর ‘ড্যাডি’ শব্দটি উল্লেখ করায় অনেকেই মনে করছেন, তিনি তার সন্তানের বাবার কথাই বলছেন। কিন্তু তার নাম উল্লেখ করেননি। সূত্র: সংবাদ প্রতিদিন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা