সহশিল্পীর চিকিৎসায় ১৫ লাখ রুপি দিলেন দীপিকা

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯

ছবি : ইন্টারনেট

অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবনী নিয়ে ‘ছাপ্পাক’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা মেঘনা গুলজার। যেখানে নাম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন।

২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটিতে দীপিকার পাশাপাশি আরও কয়েকজনকে অ্যাসিড আক্রমণের শিকারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তাদেরই একজন ছিলেন ২৫ বছর বয়সী বালা প্রজাপতি।

খারাপ খবর হলো- সেই বালা প্রজাপতির দু'টি কিডনিই অকেজো হয়ে গেছে। এ কারণে তার কিডনি প্রতিস্থাপন করাতে হবে। আপাতত ডায়ালিসিসের ওপরই বেঁচে আছেন তিনি। বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ব্যয়বহুল এই চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৬ লাখ রুপি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- এরইমধ্যে বালা প্রজাপতির পাশে দাঁড়িয়েছে ছাভ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মিলাপ নামে একটি ক্রাউডফাল্ডিং প্ল্যাটফর্মের সাহায্যে ছাভ তাদের প্রচেষ্টার নাম রেখেছেন ‘সেভ বালা’।

এদিকে, সহশিল্পী বালা প্রজাপতির অসুস্থতার খবর দীপিকা পাড়ুকোনের কানে পৌঁছাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য ১৫ লাখ রুপি অনুদান করেন 'সেভ বালা'তে।

এই প্রথম নয়, এর আগেও বহুবার অ্যাসিড আক্রমণের শিকার নারীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা