আবারও বিয়ের পিরিতে বসছেন ন্যান্সি

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ০২:৫০

ছবি : ইন্টারনেট

আবারও বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। পাত্র দেশের স্বনামধন্য সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী।

জানা গেছে, কয়েকদিন আগে পারিবারিকভাবে আংটি বদল করেছেন তারা। ন্যান্সি ও মেহেদী এরই মধ্যে ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টবক্সে সংগীতাঙ্গনের অনেকেই শুভেচ্ছা-শুভকামনা জানাচ্ছেন ন্যান্সিকে।

ন্যান্সি সাংবাদিকদের বলেন, ‘ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করব। কিন্তু করোনা আর শোকের মাস-সবমিলিয়ে অনুষ্ঠান করতে পারব কিনা জানি না। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ের কাজটা সেরে ফেলব।’

ন্যান্সি ও মেহেদীর পরিচয় গানের সূত্রে ধরেই। গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পেয়েছিল।

উল্লেখ্য, ২০০৬ সালে নাজমুন মুনিরা ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সি পরবর্তী সময়ে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন নাজিমুজ্জামান জায়েদকে। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। এপ্রিলে জায়েদের সঙ্গে আলাদা থাকার কথা জানান ন্যান্সি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা