‘আমরা সবসময়ই একসঙ্গে থাকব’

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২২:৪৪

ছবিঃ সংগৃহীত

রাখি বন্ধন উৎসবের দিন সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের উদ্দেশ্যে একটি আবেগান্বিত পোস্ট করেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কৃতি। ইনস্টাগ্রামে ভাইয়ের সঙ্গে ছোটবেলার একটি ছবিও পোস্ট করেন তিনি। ছোটবেলার সেই ছবিতে মজা করতে দেখা যাচ্ছে ভাই বোনকে। ছবির ক্যাপশনে শ্বেতা লেখেন, 'ভাই তোমায় খুব ভালোবাসি। আমরা সবসময়ই একসঙ্গে থাকব'।

২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সুশান্তকে হারানোর শোক আজও ভুলতে পারেনি তার ভক্তরা। সুশান্তের পরিবার তো সেই শোক বয়ে বেড়াচ্ছেন আরও তীব্রভাবে।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত অভিনয়ের জন্য ভারতের অন্যতম সেরা বিদ্যাপীঠ দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। নাচ ও টিভি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়। ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সুশান্ত। এরপর ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’, ‘সোনচিড়িয়া’, ‘পিকে’, ‘কেদারনাথ’ ও ‘ছিছোড়ে’র মতো সিনেমা উপহার দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা