কেবল হানি নন, তার বাবা ও আমাকে যৌন হেনস্তা করেছেন

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ১৬:৪৪

ছবিঃ সংগৃহীত

গত ৩ আগস্ট যৌন হেনস্তা ও গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ উঠেছে বলিউডের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে তার স্ত্রী শালিনী তালওয়ার অভিযোগটি করেছেন। এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন তিনি। ১২০ পাতার একটি অভিযোগপত্র দাখিল করেন শালিনী। সেখানে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগের উল্লেখ রয়েছে।

শালিনী জানান, ২০১১ সালে হানিমুনে তারা মরিশাসে গিয়েছিলেন। সেখান থেকেই আচমকা হানি সিংয়ের আচরণে পরিবর্তন দেখেন তিনি। বিষয়টিকে জানতে চাইলে নাকি হানি তাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেন। আর বলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে চাইনি। কথা দিয়েছিলাম, তাই বাধ্য হয়ে করেছি।’ বিয়ের পর হানি সিং তার স্ত্রীকে প্রকাশ্যে আনতেন না। তিনি যে বিবাহিত, সেটাও খুব একটা স্বীকার করতেন না। একবার তার ফোনে অন্য নারীর সঙ্গে তোলা আপত্তিকর ছবি দেখতে পান শালিনী। সে বিষয়ে জানতে চাইলে উল্টো শালিনীকে মারধর করেন হানি। পরবর্তীতে আরও বহু নারীর সঙ্গেই নাকি হানি সিংয়ের আপত্তিকর-ঘনিষ্ঠ ছবি দেখেছেন তিনি।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, কেবল হানি নন, তার বাবা-মা এবং বোনও শালিনীকে নির্যাতন করেছেন। তিনি বলেছেন, ‘একদিন আমার শ্বশুর মদ্যপ অবস্থায় আমার ঘরে ঢুকে পড়েন। আমি তখন পোশাক পাল্টাচ্ছিলাম। তাকে আমি বের হয়ে যেতে বলি। কিন্তু তিনি সেটা শোনেননি। উল্টো আমার দিকে এগিয়ে আসেন এবং আমাকে যৌন হেনস্তা করেন।’

জানা গেছে, শালিনীর পক্ষে আইনজীবী সন্দীপ কৌর, অপূর্বা পাণ্ডে এবং জি জি কাশ্যপ আদালতে মামলাটি দাখিল করেছেন। আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তাকে আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে। এছাড়া হানি ও শালিনীর নামে যৌথ যেসব সম্পত্তি রয়েছে, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা