এখন কীভাবে দিন কাটছে হবু মা নুসরাতের, নিজের মুখেই জানালেন

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ২৩:৪৮

ছবিঃ সংগৃহীত

কলকাতার জনপ্রিয় সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের মাতৃত্বের খবর সকলেরই জানা। যদিও এখনো সেই অনাগত সন্তানের বাবার পরিচয়ের বিষয়টি পরিষ্কার নয়। তবে ভারতে সিঙ্গেল মাদার হওয়া আইনত বৈধ। কোনও নারীকে সন্তানের জন্ম নিবন্ধন করার সময় বাবার নাম না দিলেও চলবে। আপাতত বেশ সাহসী পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী। প্রাক্তন নিখিল জাহানের সঙ্গে হওয়া তুরস্কের বিয়ে অবৈধ বলেই জানিয়ে দিয়েছেন। সঙ্গে লুকিয়ে রাখেননি নিজের প্রেগন্যান্সির কথাও। এসব নিয়ে নানা জল্পনা রয়েছে।

রোববার সন্ধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার খবরে জানানো হয়, পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে ‘সুবিধা’ গর্ভনিরোধক ওষুধের ফেসবুক পেজ থেকে লাইভে ছিলেন তিনি। সেখানে গর্ভনিরোধক ওষুধ সংক্রান্ত নানা আলাপ আলোচনার মাঝে নুসরাতের মুখে বারবার শোনা যায় নারীদের ক্ষমতায়নের কথা। সমাজে পুরুষ আর নারীর মধ্যে এখনও যে একটা পার্থক্য রয়েছে, এখনও যে নারীরা তাদের মনের কথা খোলাখুলি বলতে পারেন না সমাজের ভয়ে, সে ব্যাপারেই কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে।

কথা প্রসঙ্গে, নুসরাত জানান, ‘আমার মেয়ে হলে তাকে শেখাব যাতে কারও কাছে কখনও মাথা নত না করে’। অবশ্য পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলেন, ‘ছেলে হলেও এটাই শেখাব। একজন মানুষ হিসেবে নিজের শর্তে বাঁচা খুব জরুরি। সমাজ কী বলল বা কী ভাবল, তার ভয়ে নয়। সবার আগে তাই নিজেকে ভালোবাসতে হবে।’

এখন কীভাবে দিন কাটছে হবু মা নুসরাতের? নিজের মুখেই তিনি জানালেন সে কথা। নুসরাতের কথায়, ‘সবার আগে নিজের শরীরের খেয়াল রাখছি। নিজে সবসময় খুশি আর পজিটিভ থাকার চেষ্টা করছি। আমাকে যারা চেনেন, তারা জানেন আমি খুব পজিটিভ একটা মানুষ। নিজের মতো করে ভালো থাকতে ভালোবাসি। আর এখন সেটাই করছি। কাজ যা হচ্ছে, তার বেশিরভাগটাই তো অনলাইনে। তার মাঝে অবশ্য কিছু বিজ্ঞাপনের শুটিং করেছি, ফটোশুট করেছি।’

আর তাকে নিয়ে চলা ট্রলিংয়ের ব্যাপারে তার কী মত, জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, ‘বহুদিন আগেই সেসব পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছি। আসলে পাবলিক ফিগার হলেই তো লোকে ভাবে একে নিয়ে যা ইচ্ছে বলা যায়। বেশিরভাগই ফেক অ্যাকাউন্ট। কী হবে সেসব ভেবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা