প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় অভিনয়ে ফিরছেন পরীমণি

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ২০:৪৭

ফাইল ছবি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি ব্যক্তিগত জীবনে বেশ কিছু ঝড়ের সম্মুখীন হয়েছেন। তবুও মোটেও ভেঙে পড়েননি পরীমনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে চেষ্টা করেছেন ঘুরে দাঁড়ানোর। শীঘ্রই এই চিত্রনায়িকা ফিরছেন তার আপন রূপে।

পরীমনি আগামী ১০ আগস্ট থেকে সিনেমার শুটিংয়ে ফিরছেন। এমনটাই জানা গেল, তারই ভেরিফাইড একটি ফেসবুক পোস্টে। গতকাল পরীমনি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন নির্মাতা রাশিদ পলাশ ও লেখক গোলাম রাব্বানীর সঙ্গে। ছবিগুলোর সূত্র ধরে জানা যায়, শিগিরই শুরু হতে যাচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং।

নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, চট্টগ্রামের কয়েকটি লোকেশন তারা দেখে এসেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ আগস্ট থেকে সেখানে শুরু হবে ‘প্রীতিলতা’র কাজ। সে বিষয়েই নায়িকা পরীমনির সঙ্গে বৈঠক করেছেন।

উল্লেখ্য, ‘প্রীতিলতা’ নির্মিত হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে ঘিরে। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। এতে কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে একটি গান থাকছে।

ইতিপূর্বে, পরীমনিকে সবশেষ দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। গত মার্চে সিনেমাটি মুক্তি পায়। এতে পরীমনির সঙ্গে ছিলেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, রওনক হাসান প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা