‘জখমে' গোয়েন্দা হচ্ছেন অপু বিশ্বাস

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ০৩:৩৪

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন ছবির নাম ‘জখম’। আর এ ছবিতে নায়ক হলেন জায়েদ খান। বাড়তি চমক হিসেবে থাকছেন কলকাতার ঋতুপর্ণা সেন।

অপু, জায়েদ ও ঋতুপর্ণাকে নিয়ে ‘জখম’ ছবিটি বানাবেন অপূর্ব রানা। প্রযোজনা করবেন সেলিম খান, শাপলা মিডিয়া থেকে।

প্রতিষ্ঠানটির সিনেবাজ অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জখম ছবির ঘোষণা দেন।

‘জখম’–এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে শুধু অপু বিশ্বাসের চরিত্রের বৈচিত্র্য দেখা যাবে তা নয়। বদল আসবে নায়ক জায়েদ খানের লুকেও। নির্মাতা বলেছেন, ‘নায়ককে তিনটি গেটআপে দেখব আমরা। একটা ভদ্র ছেলে, আরেকটা রাফ ছেলে, আরেকটা বিশেষ লুক তৈরি করা হয়েছে জায়েদের জন্য।’

‘জখম’–এ অপু–জায়েদ ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ড্যানি সিডাক ও কলকাতার রাজেশ শর্মা।

অপু বিশ্বাসের নতুন ছবি ‘জখম’। এতে অপু স্রেফ নায়কের সঙ্গী নয়, জটিল সব মামলার সমাধান করবেন তিনি। তদন্ত করতে ছুটে বেড়াবেন শহরের অলিগলি–রাজপথ। থ্রিলার ধাঁচের ‘জখম’ ছবিতে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। বদল আসবে অপুর লুক ও গেটআপে– এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা অপূর্ব রানা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব