এবার প্রকাশ্যে যশ-নুসরাতের কথোপকথন

সময় ট্রিবিউন | ১৫ জুলাই ২০২১, ২২:৫৫

ফাইল ছবি

টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান সম্পর্কে লিপ্ত আছেন, এ কথা কম-বেশি সবারই জানা। যদিও তারা স্বীকার করেন না, তবে তাদের আকার-ইঙ্গিতে বিষয়টি অনেকটাই স্পষ্ট। এজন্য নেটনাগরিকদের তুমুল নিন্দাও সহ্য করতে হয় এই রিয়েল লাইফ জুটিকে।

যশ ও নুসরাত প্রতিনিয়ত ছবি শেয়ার করেন, ভক্তদের সঙ্গে কানেক্টেড থাকেন। সেসব ছবিতে ভক্তরা লাইক কমেন্ট করেন। তবে তারা একে-অপরের ছবিতে কখনো মন্তব্য করেন না।

এবার সেই অলিখিত নিয়ম ভাঙলেন তারা। বুধবার (১৪ জুলাই) ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন যশ। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘সবচেয়ে বড় জ্ঞান হলো এটা জানা যে, তুমি কিছু জানো না’।

যশের এই ছবিতে কমেন্ট করেছেন নুসরাত জাহান। তিনি লিখেছেন, ‘শতভাগ একমত তোমার সঙ্গে’। এরপর নুসরাতকে রিপ্লাই দিয়ে যশ লেখেন, ‘আমায় বলো’।

তাদের এই কথোপকথন মুহূর্তেই ট্রলের মুখে পড়ে। নেটিজেনরা রিপ্লাইতে গিয়ে যাচ্ছেতাই মন্তব্য করতে থাকে। এজন্য কিছুক্ষণ পর সেই মন্তব্য মুছে দেন তারা।

এদিকে আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নুসরাত জাহান। তার বেবিবাম্পের ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে সেই সন্তানের পিতা কে, তা এখনো প্রকাশ করেননি নুসরাত। অধিকাংশের ধারণা সন্তানটির বাবা নুসরাতের বর্তমান প্রেমিক যশ। এজন্য যশ তাকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।

ক’দিন আগেই একসঙ্গে ঘুরতে গিয়েছেন যশ ও নুসরাত। যদিও তারা একত্রে ছবি তোলেননি। তবে একই স্থান থেকে তোলা ছবি স্পষ্ট করে দেয়, তারা একসঙ্গেই আছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা