বিবাহ বিচ্ছেদের ঘোষণা আমির-কিরণ দম্পতির

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২১, ২০:৪৫

ফাইল ছবি

১৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি, বিবাহ বিচ্ছেদ করছেন আমির খান-কিরণ রাও। যৌথ বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন তারা। যৌথ ভাবে দু'জনে ছেলে আজাদের দেখভালের দায়িত্ব পালন করবেন।

যৌথ বিবৃতিতে অমির-কিরণ জানান, ‘এই ১৫ বছর ধরে হাসি-মজায় আমরা বহু স্মরণীয় মুহূর্ত কাটয়েছি। বিশ্বাস, সম্মান ও ভালবাসায় আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। এবার আমরা জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করতে চাই। তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়, অভিভাবক এবং পরস্পরের পরিবার হিসেবে।’

তারা আরও লেখেন, ‘বহুদিন ধরেই আমরা বিচ্ছেদ পরিকল্পনা করছিলাম। এখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আগামী জীবন আলাদাভাবে কাটাবো। তবে ছেলে আজাদের জন্য অভিভাবকের দায়িত্ব পালনে কোনো খামতি রাখব না। যৌথ লালনপালনে তাকে বড় করে তুলব। চলচ্চিত্র, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য় প্রজেক্টে আমরা একসঙ্গেই আগের মতোই কাজ করব।’

শেষে তাদের পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান আমির খান ও কিরণ রাও।

২০০২ সালে প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আমির খানের। এরপর ‘লগন’ ছবির সেটে কিরণের সঙ্গে আমিরের প্রথম পরিচয় হয়। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির। সারোগেসির মাধ্যমে ২০১১ সালে তাদের একটি ছেলেও হয়। তার নাম আজাদ রাও খান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব