এবার তৃতীয় লিঙ্গের চরিত্রে শামীম হাসান সরকার

সময় ট্রিবিউন | ৩০ জুন ২০২১, ০৪:১২

ছবি : ইন্টারনেট

যেকোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। এবার প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করেছেন শামীম।

নাটকের একটি স্থিরচিত্র শামীম হাসান সরকার তার ফেসবুকে পোস্ট করেছেন। সেখানেই চরিত্রেই সাজেই দেখা গেছে তাকে।

নাটকটি প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, গল্পে আমি ছেলে হয়ে জন্মাই। আমার নাম থাকে নয়ন। একটা সময় জানা যায় আমি ছেলে নই, তৃতীয় লিঙ্গের মানুষ। তখন নামটিও বদলে যায়। নয়ন থেকে হয়ে যাই নেয়না। নাটকটির মাধ্যমে বিনোদনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেয়া হয়েছে।

সম্প্রতি সাভার ও তেজগাঁওয়ে তিনদিন ধরে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটির নির্মাতা মুহাম্মদ মিফতা আনান।

নাটকটিতে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, শহীদুজ্জামান সেলিম, ফরহাদ লিমনসহ অনেকে। আগামী ঈদেই নাটকটি দেখতে পাবেন দর্শক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা