চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্বে সোহান-সুমন

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ২২:১৩

বাঁ থেকে- সোহানুর রহমান সোহান ও শাহিন সুমন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান আর মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন সুমন।

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি ও মহাসচিব পেল পাশাপাশি পেল নতুন কমিটিও।

জানা গেছে সভাপতি প্রার্থী সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ভোট। করোনায় আক্রান্ত হয়ে কাজী হায়াৎ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেননি।

অন্যদিকে, ১৬৫ ভোট পেয়ে মহাসচিব হিসেবে বিজয়ী হয়েছেন শাহীন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন ৬৪ ভোট।

তিনটি প্যানেলে অনুষ্ঠিত এ নির্বাচনে সোহান ও শাহীন এক প্যানেলের হয়ে নির্বাচন করেছেন।

এদিকে, সহ-সভাপতি হিসেবে নির্মাতা ছটকু আহমেদ ও উপ-মহাসচিব হিসেবে নির্বাচিত হন কবিরুল ইসলাম রানা।

এছাড়া ৯টি সম্পাদকীয় পদে জয়লাভ করেন: অর্থসচিব হিসেবে মোঃ সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল এবং প্রচার, প্রকাশনা ও দফতর সচিব হলেন আনোয়ার সিরাজী ।

১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন যথাক্রমে পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।

গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর বিএফডিসিতে আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক এই নির্বাচনে সন্ধ্যা থেকে ভোট গণনা শুরু হলেও ফলাফল পেতে অপেক্ষা করতে হয় মধ্যরাত পর্যন্ত।

২০২১-২০২২ মেয়াদের এই নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৬১। সভাপতি পদে লড়ছেন তিনজন, মহাসচিব পদেও লড়ছেন তিনজন। এছাড়া ৯টি সম্পাদকীয় পদে এবং ১০টি কার্যনির্বাহী সদস্য পদে লড়াই করছেন বেশ কিছু প্রার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব