নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ০৬:১০

ছবি : ইন্টারনেট

মা হতে চলেছেন পশ্চিম বঙ্গের সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। আর বেশ কিছুদিন ধরে তা নিয়েই যত আলোচনা, গুঞ্জন। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় এতদিন নুসরাতকে দেখা যায়নি। অবশেষে প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্পের ছবি।

ছবিতে নুসরাতের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীকে। নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে ইন্ডাস্ট্রির এই দুই বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার দিনই লেন্সবন্দি হয়েছেন সাংসদ, অভিনেত্রী। সেখানেই সাদা লম্বা গাউনে নুসরতে বেবি বাম্প স্পষ্ট দৃশ্যমান।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী। সঙ্গে রয়েছেন আরেক নারী, তার পরিচয় অবশ্য জানা যায়নি।

প্রসঙ্গত, নুসরাতের মা হতে চলার খবর ছড়িয়ে পড়লেও তার হবু সন্তানের পিতৃপরিচয় এখনও অজানা। নুসরাতের স্বামী নিখিল জৈন অবশ্য আগেই জানিয়েছেন তিনি অভিনেত্রীর সন্তানের বাবা নন। তাই এ নিয়ে অনুরাগীদের মনে প্রশ্নের শেষ নেই। এ বিষয়ে নুসরাত নিজেও এখনও মুখ খোলননি। জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন সাংসদ, অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা