মা হতে চলেছেন নুসরাত !  

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ০৪:৫৩

ছবি : ইন্টারনেট

মা হতে চলেছেন কলকাতার বিখ্যাত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। শুক্রবার (৪ জুন) সকাল থেকেই নুসরাতের মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায়।

যদিও এ বিষয় নিয়ে মুখ খুলেনি নুসরাত। কিন্ত তার অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। ১ মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। খবর আনন্দবাজার ও জি নিউজের।

গত কয়েকমাস ধরে টানাপড়েন চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা।

নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে সাবেক স্বামী জানিয়েছেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’

জানা যায়, ‘এসওএস কলকাতা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। অতঃপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দু’জনে। এর পরে মরুশহরে দু’জন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। সবাইকে ফাঁকি দিয়ে চুপিচপি আজমেরী শরীফে ঘুরে এসেছিলেন দু’জন। সম্পর্কের প্রথম দিকে কিছুটা রাখঢাক রাখলেও সময়ের সঙ্গে সেই জড়তা কেটেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা