শাকিব খানের ‘দরদ’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না

বিনোদন ডেস্ক | ১০ জানুয়ারী ২০২৪, ১০:৩২

শাকিব খানের ‘দরদ’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না

জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সিনেমাটির নির্মাতা অনন্য মামুন এ কথা জানান। তবে ঘোষিত তারিখ চলতি বছরের ২রা ফ্রেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও ঠিক কবে সিনেমাটি মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

ভিডিও বার্তায় অনন্য মামুন বলেন, আমরা বলেছিলাম নির্বাচনের পরে ছবিটির আপডেট জানাব। সেই আপডেট জানানোর জন্যই ফেসবুক লাইভে এসেছি। আমরা ‘দরদ’-এর একটি বড় প্ল্যান করছি। ইভেন্টের মতো একটি রেজিস্ট্রেশন হবে ছবিটির। যেমন- ফোক ফেস্টে দেখি, বড় ইভেন্টে সবাই রেজিস্ট্রেশন করে। আমরা ৫০ হাজার শাকিবিয়ান’-এর জন্য রেজিস্ট্রেশন ওপেন করে দেব। রেজিস্ট্রেশন করা ভক্তদের নিয়ে ছবির গান ও ট্রেলার একই দিনে মুক্তি দেব। যা বাংলাদেশে আগে কখনো হয়নি।

এ নির্মাতা আরও বলেন, ছবি মুক্তির তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। একটাই কারণ, আমাকে ছবিটি আরো চার ভাষায় প্রস্তুত করতে হবে। বলার জন্য বলিনি প্যান ইন্ডিয়ান মুভি, একসঙ্গে বাংলাদেশ-ভারতসহ ৩০ দেশে একই দিনে ‘দরদ’ মুক্তি পাবে। সেটা যেদিনই মুক্তি পাক। এটা চ্যালেঞ্জ। আমরা ওই নতুন দর্শকটাই তৈরি করতে চাচ্ছি।

‘সাইকো থ্রিলার, রোমান্টিক এবং অ্যাকশন’ জনরার গল্পে নির্মিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অন্যতম আলোচিত ও প্রশংসিত ‘জান্নাত’ সিনেমার নায়িকা সোনাল চৌহান। সেই সিনেমায় বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমির বিপরীতে দেখা যায় এই তাকে।

শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ আরও অনেকে। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব