‘বিজয়া’ ও ‘রবিবার’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া আহসান

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ২২:১৬

২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’ এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার গ্রহণ করেছেন জয়া আহসান। ছবি: সংগৃহীত

২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’ এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি তারকা হোটেলে আয়োজন করা হয় এই পুরস্কার অনুষ্ঠানের। করোনা মহামারির কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে।

জয়া আহসান বলেন, ‘পুরস্কৃত হওয়ায় অনেক খুশি হয়েছি। কিন্তু আমার চেয়ে বেশি খুশি হয়েছেন আমার এখানকার বন্ধু ও চলচ্চিত্রের মানুষেরা।’

সমালোচকদের রায়ে ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনয়শিল্পী জয়া আহসান বিচারকদের নম্বরের দিক থেকে পেছনে ফেলেন ঈশা সাহা, রাইমা সেন, সোহিনী সরকার এবং শুভশ্রী গাঙ্গুলীর মতো অভিনয়শিল্পীদের।

এর আগে ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এ পুরস্কার পান ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য। তারও আগে অরিন্দম শীল নির্মিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্যও জয়া পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর