'ভূতপরী’ সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া আহসান

বিনোদন ডেস্ক | ২ জানুয়ারী ২০২৪, ০৮:০৭

'ভূতপরী’ সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডে তিনি যতটা কাজ করেন, তার চেয়ে বেশি তাকে দেখা যায় টালিউডে। দুই বাংলা পেরিয়ে সস্প্রতি তিনি পা রেখেছেন বলিউডে। গেল বছরের শেষে মুক্তি পেয়েছেন তার হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। নতুন বছরের প্রথমদিনই তার অভিনীত ‘ভূতপরী’ সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।

সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় সোশ্যালে একটি মোশন পোস্টার শেয়ার করেন জয়া। সেখানে দেখা যায়, ভূতপরী সেজে গাছে ডালে পা ঝুলিয়ে বসে রয়েছেন জয়া! পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।

ছবিটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, ‘মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়?’ এরপরই জানালেন নতুন বছরের নতুন ভূত, ভূতপরী। আসছে ‘ভূতপরী’। ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!

এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর