হাসপাতালে ভর্তি অভিনেত্রী আফসানা মিমি

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ২০:৩২

অভিনেত্রী আফসানা মিমি। ফাইল ছবি

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আফসানা মিমির পারিবারিক ঘনিষ্টজন সাংবাদিক নজরুল সৈয়দ জানান, আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আফসানা মিমি নিজ বাসাতেই আইসোলেটেড ছিলেন।

হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে নজরুল সৈয়দ বলেন, ‘তিনি আল্লাহর রহমতে ভালোই আছেন। কাশিটা একটু সমস্যা করছে। এছাড়া খারাপ কিছু নয়। অনেকদিন ধরেই করোনায় আক্রান্ত। উন্নতি হচ্ছে না বলেই আজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া হাসপাতালে সিট পাওয়াও তো এখন মুশকিল। করোনার সংক্রমণ বেড়েছে। আজ হাসপাতালে খোঁজ নিয়ে একটি সিট খালি আছে খবর পেয়ে তাকে ভর্তি করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।’

তিনি বলেন, সবার কাছে দোয়া চেয়েছেন আফসানা মিমি।

প্রসঙ্গত, অভিনয় ও পরিচালনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন আফসানা মিমি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা