শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা, ফার্স্ট লুক প্রকাশ

বিনোদন ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০২

শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা, ফার্স্ট লুক প্রকাশ

নানা গুঞ্জন পেরিয়ে অবশেষে এল শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা। সোমবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে সিনেমার ঘোষণা করে চরকি ও আলফা আই।

নতুন এই সিনেমার নাম ‘তুফান’, পরিচালনা করবেন রায়হান রাফি। যদিও আজকে এই সিনেমার ঘোষণা এলেও দুই আগেই সিনেমাটির খবর ফাঁস হয়ে যায় চারদিকে। গণমাধ্যমে সিনেমাটি নিয়ে একাধিক নিউজও হয়। তখন সিনেমাটির নাম ছিল ‘অভিনেতা’।

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল রায়হান রাফীর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। পরে অবশ্য ‘প্রেমিক’ শিরোনামে এক সিনেমায় তাদের জুটি হয়ে আসার কথা প্রকাশ্যে আনেন কিন্তু নানা ইস্যুতে সেই সিনেমাটি আর হয়নি। এবার একসঙ্গে আসছেন তারা।

‘তুফান’ নির্মিত হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস প্রযোজনা করছে বড় ক্যানভাসের এই সিনেমাটি।

এদিকে, আগামীকাল থেকে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করছেন শাকিব খান। টানা শুটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশে এর কাজ শেষ করবেন নায়ক। এরপর বাকি অংশের শুট করতে পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে। এর বাইরে কিছুদিন আগে মুম্বাইতে শেষ করেছেন নতুন সিনেমা ‘দরদ’-এর শুটিং। এখানে তার বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব