ছোটপর্দার সেরা অপূর্ব-মেহজাবীন-ফারিণ-পূজা

বিনোদন ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৩, ০৮:২২

ছোটপর্দার সেরা অপূর্ব-মেহজাবীন-ফারিণ-পূজা

আবারও ছোটপর্দার সেরা তারকাদের সম্মান জানানো হলো।  তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছিল দীপ্ত টেলিভিশনের ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র কনটেন্টগুলোর মধ্যে সেরা ওয়েব ফিল্ম রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’, অভিনয়শিল্পী (পুরুষ) জিয়াউল ফারুক অপূর্ব (ওয়েব ফিল্ম: আইক্যান ম্যান), অভিনয়শিল্পী (নারী) তাসনিয়া ফারিণ (ওয়েব ফিল্ম: নিকষ)। একক নাটক ক্যাটাগরিতে সেরা নাটক ভিকি জাহেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’, অভিনয়শিল্পী (পুরুষ) মোশাররফ করিম (নাটক: ভাগ্য রেখা), অভিনয়শিল্পী (নারী) মেহজাবীন চৌধুরী’ (নাটক : কাজলের দিনরাত্রি)।

সেরা ধারাবাহিক নাটক বিভাগে সেরা নাটক সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়ার’, অভিনয়শিল্পী (পুরুষ) আ খ ম হাসান (নাটক : বকুলপুর), অভিনয়শিল্পী (নারী) রেজমিন সেতু (নাটক : জবা)। ডাবিং সিরিয়াল ক্যাটাগরিতে সেরা ধারাবাহিক টার্কিশ ড্রামা ‘আমাদের গল্প’। এছাড়া দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত ওয়েব ফিল্ম ‘অপলাপ’, অভিনয়শিল্পী (পুরুষ) মুশফিক আর ফারহান (নাটক : কলঙ্ক) ও অভিনয়শিল্পী (নারী) পূজা চেরি (ওয়েব ফিল্ম : পরি)।

আজীবন সম্মাননা ২০২৩-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তী অভিনয়শিল্পী দিলারা জামান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন উপমা ও তার দল, রেজমিন সেতু ও তার দল। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সংগীতে ছিলেন রাজিব, অবন্তী সিঁথি, রেহান রাসুল, প্রতিক হাসান ও আনিকার পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য।

মোট ১৩টি ক্যাটাগরিতে দর্শক ভোট দিয়েছেন। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ প্রচারিত হবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব