বাবার পকেট ফতুর করে দিচ্ছে জয়, বসিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘ফুটপাতে’!

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ জুলাই ২০২৩, ২৩:২৯

সংগৃহীত
শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন সন্তান আব্রাম খান জয় ও অপু বিশ্বাস। এরইমধ্যে তাদের একসঙ্গে ঘোরার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে চলছে আলোচনা।
 
যুক্তরাষ্ট্রের রাস্তার পাশে ফুটপাতে বসানো বেঞ্চ, সেখানে চোখ বন্ধ করে শুয়ে আছে ছেলে আব্রাম খান জয়। তার ঠিক নিচেই মাটিতে লম্বা চুল মেলে বসে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার পরনে টি শার্ট আর শর্টস। দেখেই বোঝা যাচ্ছে, বাবা-ছেলের মিষ্টি রসায়ন চলছে।
 
আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন শাকিব। ছবিটি প্রকাশের পর তা রীতিমতো ভাইরাল। অনেকেই অনুমান করে পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, এই এলোমেলো ছবিটি তুলেছেন অপু বিশ্বাস। তবে বেশিরভাগ ভক্তদের মতামত, বাবার কাছে সন্তান যে পৃথিবীর সবচেয়ে দামি সেটা নিমিষেই মনে করে দিলেন কিং খান।  
 
বাবা-ছেলের ঘোরাঘুরি প্রসঙ্গে অপু বিশ্বাস গণমাধ্যমে বলেন, তাদের সময়টা ভালোই কাটছে। সবচেয়ে বেশি মজা করছে জয়। এখানে ওর তো প্রথম আসা। তাছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে। জয় ওর বাবার পকেট ফতুর করে দিচ্ছে। শপিংয়ে গিয়ে যে জিনিসটিই পছন্দ হয়, সেটি নিয়ে দৌড় দেয় জয়। শাকিবও তাকে পছন্দের সব জিনিস কিনে দিচ্ছে।
 
ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, আমার বাবাটার সঙ্গে প্রথম ইউএস ট্যুর! ছবিটি দেখে বাবা-ছেলেকে প্রশংসা করে ছবির নিচে মন্তব্য করছেন নেটিজেনরা।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব