মেয়েকে বিজ্ঞানী হিসেবে দেখতে চান আলিয়া

বিনোদন ডেস্ক: | ২৫ জুলাই ২০২৩, ১৮:১৪

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এখন ব্যস্ত সময় পার করছেন সিনেমা প্রচারনায়। কারণ এ মাসেই মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।

করণ জোহর পরিচালিত এ সিনেমাটিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিং কে। বর্তমানে ভারতের পাঁচটি বড় শহরে সিনেমার প্রমোশনাল কাজের জন্য ঘুরে বেড়াচ্ছেন পরিচালক, নায়ক ও নায়িকা।

তেমনি একটি প্রচারণার কাজে কয়েক হাজার স্টুডেন্টদের সামনে হাজির হন আলিয়া। আর সেখানে কথা বলতে বলতে মেয়ে রাহাকে নিয়েও গল্প শুরু করেন তিনি। তখনই জানান যে মেয়ে রাহাকে অভিনয় পেশায় দেখতে চান না তিনি।

গতবছরের শেষের দিকে রণবীর ও আলিয়ার ঘর আলো করে জন্ম নেয় রাহা। আর এখন আলিয়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তার মেয়ে। যেখানেই যান সব সময় মেয়েকে নিয়ে গল্প করেন এ অভিনেত্রী। তখনই তার কাছে জানতে চাওয়া হয় যে মেয়েকে বড় হলে কি হিসেবে দেখতে চান অভিনেত্রী।

তখন হাসতে হাসতে আলিয়া বলেন,‘আমি তো আমার মেয়েকে দেখি আর বলি তুমি তো বিজ্ঞানীই হবে।’

এই ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় সমালোচনার ঝড়। এটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘শতাব্দীর সেরা জোক।’ আবার কেউ কেউ আলিয়ার নিজের লেখাপড়া কতদূর সে খোজখবরও নেওয়া শুরু করেছে।

কিন্তু বরাবরের মতো এবারও নেটিজেনদের সমালোচনার কোনো পাল্টা জবাব দেননি অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা