যার সাথে ঘর করবো সেইতো নেই: পরীমণি

সময় ট্রিবিউন ডেস্ক | ৫ জুন ২০২৩, ২২:০৪

সংগৃহীত
গেল বছরের শুরুতেই রাজ-পরীর বিয়ের খবর প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। ১০১ টাকা দেনমোহরে দিয়ে শরিফুল রাজকে ঘটা করে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। তবে বছর ফেরিয়ে শোনা গেলো রাজ-পরী থাকছেন আলাদা। স্বামী শরিফুল রাজের সঙ্গে অনেক চেষ্টা করেও এক ছাদের নিচে থাকতে পারেননি বলে জানিয়েছেন পরী। 
 
চলমান পরিস্থিতিতে সংসার করা প্রসঙ্গে পরী বলছেন, আর না, অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। কার সঙ্গে ঘর করবো? ঘর করার তো আর কিছুই নাই। ইচ্ছে থাকলেওতো আর হচ্ছে না। যার সাথে ঘর করবো সেইতো নেই।
 
রাজের সঙ্গে সংসার ধরে রাখা প্রসঙ্গে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলছেন, অনেক চেষ্টা করেছি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে। কিন্তু তা আর হলো না। এরপরও আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না। যাওয়ার আগে আমার চরিত্র নিয়ে কথা বলে গেছে। আমাকে নিয়ে যে কথাগুলো তুললো, তার প্রমাণ যেন অবশ্যই সে দেয়। 
 
পরী আরও জানিয়েছেন বলেন, গত মার্চের শেষ সপ্তাহে আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে রাজ। শুধু ছেঁড়া বললে ভুল হবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তখন সে বলেছিল, এ বিয়ে সে মানে না। আপনারাই বলুন কি হস্যকর একটা কথা। কাবিনামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়। এতো কিছুর পরেও আমি তার সঙ্গে কন্টিনিউ করার চেষ্টা করেছি।
 
প্রসঙ্গত, ‘দামাল’ সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরী মণি। সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ-পরীর। সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত কিছু ভিডিও প্রকাশ্যে এলে সেটা জটিল আকার ধারণ করে। 
 
এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা