বাস্তব জীবনেও নেত্রী হওয়ার ইচ্ছা বর্ষার 

সময় ট্রিবিউন ডেস্ক | ২২ মে ২০২৩, ২৩:০১

সংগৃহীত
দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে বর্ষা বলেন, মাঝে মাঝে তো ইচ্ছে করেই যে, আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি। আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিশিয়ান রয়েছে। 
 
তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো- আমাদের দেশের যিনি মুকুট, মধ্যমণি যিনি, আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। তাকে দেখে অনেক ভালো লাগে। তিনি দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন। তখন মনে হয়, আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনের কোথাও ছোট্ট একটি জায়গায় থেকেও যদি সমাজের জন্য কিছু করতে পারতাম, তাহলে ভীষণ ভালো লাগত। ইচ্ছে আছে, দেখা যাক।
 
অভিনেত্রী আরও বলেন, বর্তমানে আমাদের দেশে দুইটা দল। আওয়ামী লীগ এবং বিএনপি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনো একটি জায়গায় আপনাকে একটু প্রচারণা করতে হবে, আপনাকে আসতে হবে। তখন একজন সেলিব্রেটি হিসেবে আমি যেতেই পারি। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত।
 
চিত্রনায়িকা বর্ষা ‘নেত্রী- দ্য লিডার’ নামের সিনেমায় অভিনয় করছেন। সিনেমার পর্দায় তাকে নেত্রীর চরিত্রে দেখা যাবে।  এবার বাস্তব জীবনেও নেত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা।  
 
বর্ষা বলেন, সিনেমায়ও কিন্তু অনেক বড় রাজনীতি চলে। শুধু সিনেমায় না, রাজনীতি সব সেক্টরেই আছে। আসলে রাজনীতি না হলে এগিয়ে থাকা যায় না। কারণ, প্রতিযোগিতা তো একটু থাকেই।
 
সর্বশেষ গত ঈদুল ফিতরে অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। চলতি বছরই মুক্তি পাবে তাদের ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমাটি।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব